৫ টি বিখ্যাত কোরিয়ান ড্রামা – Korean Drama

৫ টি বিখ্যাত কোরিয়ান ড্রামা।
কোরিয়ান প্রযোজনা বর্তমানে দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। ঠিক তেমনি বাংলাদেশও রয়েছে এর অসংখ্য দর্শক। কোরিয়ান ড্রামা বা কে-ড্রামায় থাকে সাবলিল অভিনয়, মানসম্মত গল্প, সুদর্শন নায়ক এবং সুন্দরী নায়িকা। এক এক টি কে-ড্রামা, গতানুগতিক ধারার বাইরের গল্প বরাবরই মানুষকে আর্কষন করে যাচ্ছে। কথা বলছি ৫ টি অসাধারণ, অসম্ভব জনপ্রিয় কে-ড্রামা নিয়ে। যারা কে-ড্রামা নিয়ে ভাবছেন এবং কে-ড্রামা দেখা শুরু করতে চাইছেন তারা এই ৫টি কে-ড্রামা দিয়েই শুরু করে দিতে পারেন।
১. ‘বয়েজ ওভার ফ্লাওয়ারস’
Boys Over Flowers
![]() |
| 5 Best Korean Drama Of All Time |
Boys Over Flowers Bangla Subtitle
যারা কে-ড্রামা বা কোরিয়ান ড্রামা সম্পর্কে অল্প কিছু জানেন বা কে-ড্রামা দেখেছেন তাদের অবশ্যই এই অত্যন্ত জনপ্রিয় কথা মনে পড়বে। কে-ড্রামার কথা আসলেই প্রথমেই আসবে ‘বয়েজ ওভার ফ্লাওয়ারস’ এর। ২০০৯ সালে মুক্তি প্রাপ্ত এই কে-ড্রামাটির একটি সিজন এবং এপিসোড ২৫ টি। সাউথ কোরিয়ার একচেটিয়া ধনীদের নামকরা অভিজাত স্কুলে ভর্তি হওয়ার সু্যোগ পায় মিডেনক্লাস প্রানবন্ত এবং আত্মসম্মানসম্পন্ন মেয়ে ‘জিউম জেন দি’ এবং তার সাথে দেখা হয় দেশের শীর্ষ ধনী পরিবারের কুখ্যাত সুর্দশন চারজন ছেলের সাথে যারা ‘এফ-ফোর ‘ নামে পরিচিত। তারপর ঘটে চলতে থাকে একেরপর এক আকর্ষনীয় রোমাঞ্চকর ঘটনা। কে-ড্রামাটি দেখতে পারবেন নেটফ্লিক্স, জিফাইব ‘kissasian. com’ এবং ‘dramacool. com’
২. ‘ ডিসেন্টডেন্ট অব দ্যা সান ‘
Descendants of the Sun
Descendants of the Sun Bangla Subtitle
২০১৬ সালে তুমুল সাড়া জাগানো সাউথ কোরিয়ার একটি কে-ড্রামা হচ্ছে ডিসেন্টডেন্ট অব দ্যা সান‘ সংক্ষেপে ‘ডটস’। যার জনপ্রিয়তা এতো বেশি ছিলো যে মুক্তি পাওয়ার পর পর কে-ড্রামাটির দর্শকেরা তাদের পছন্দের ‘ডিসেন্টডেন্ট অব দ্যা সান ‘ এর মুল চরিত্রের নায়কের চেহারা করতে প্লাস্টিক সার্জারি পর্যন্ত করিয়েছেন। এমনকি বাচ্চাদের নোটবুক, পেন্সিলবক্স থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রে রয়েছে ড্রামাটির পোস্টার। ৩টি স্পেশাল এবং ১৬ টি মুল পর্বসহ ড্রামাটি মন কাড়বে সবার।
কে-ড্রামাটি দেখতে পারবেন নেটফ্লিক্স ‘kissasian. com’ এবং ‘dramacool. com’
৩. ‘গবলিন’
Guardian: The Lonely and Great God (Goblin)

কোরিয়ান ড্রামা লাভার, কিন্তু গবলিন কে-ড্রামাটি দেখেন নি এমন খুব কমই মানুষ আছেন। কে-ড্রামা জগতে ওয়ান অব দ্যা বেস্ট কে-ড্রামা হচ্ছে গবলিন যেটি রোমান্টিক কমেডি ড্রামা। গবলিনে কিম শীন চরিত্রে অভিনয় করেছেন ট্রেন টু বুসান ক্ষেত, জনপ্রিয়, সুদর্শন অভিনেতা গং ইয়ও যে একজন বীরযোদ্ধা থাকেন এবং তাকে মর্মান্তিক ভাবে হত্যা করা হলেও সে ৯০০ বছর অমর থাকে। একমাত্র তার নববধুই পারবে তাকে এই জীবন থেকে মুক্তি দিতে। কাহিনী চলতে থাকে তার আপন গতিতে। ২০১৬ সালের জনপ্রিয় এই কে-ড্রামাটি এপিসোড হচ্ছে ১৬ টি। কে-ড্রামাটি দেখতে পারবেন নেটফ্লিক্স, ‘kissasian. com’ এবং ‘dramacool. com’
Guardian: The Lonely and Great God Bangla Subtitle
৪. লেজেন্ড অব দ্যা ব্লু সি।
The Legend of the Blue Sea

The Legend of the Blue Sea Bangla Subtitle
রোমান্স, ড্রামা এবং ফ্যান্টাসি জনরার এই সিরিজটি কোরিয়ান অন্যতম একটি টিভি সিরিজ
লেজেন্ড অব দ্যা ব্লু সি। ২০১৭ সালের মুক্তি প্রাপ্ত এই কে-ড্রামাটির এপিসোড সংখ্যা মোট ২১টি। রূপকথা এবং বাস্তবতার মিল যখন তখন জলপরী এবং মানুষের মিল অস্বাভাবিক নয়। গল্পে অথৈ সাগরের এক জলপরীর সাথে একটি ছেলের প্রেম। জেলেদের মৎস্যকন্যা ধরা ও ছেড়ে দেয়া নিয়ে রচিত প্রাচীন চোসন যুগের কিছু কিংবদন্তি কোরিয়ান লোককাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে এই ড্রামায়। কে-ড্রামাটি দেখতে পারবেন হুলু, রাউটান ভিকি, ‘kissasian. com’ এবং ‘dramacool. com’
৫. ক্রাশ ল্যান্ডিং অন ইউ।
Crash Landing on You

Crash Landing on You Bangla Subtitle
উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার ভিন্ন ব্যাক্তিত্তের দুজনের প্রেম ভালবাসা নিয়েই গল্প হচ্ছে ক্রাস ল্যান্ডিং অন ইউ। দক্ষিণের সাক্সেসফুল বিজনেস উইমেন ইউন সেরি প্যারাগ্লাইডিং করার সময় ঘুর্ণিঝড়ের সম্মুখিন হয়ে উত্তর কোরিয়ার এসে পড়ে এবং তার সাথে দেখা হয় উত্তরের সৈনিক ক্যাপ্টেন রি জং ইউং। এরপর ঘটে চলে বিভিন্ন ঘটনা এবং তাদের প্রেম। ১৬ টি এপিসোড বিশিষ্ট এই কে-ড্রামাটি ২০১৯ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় যা বেশ সাড়া তুলে ফেলে কে-ড্রামা জগতে। রোমান্স কমেডি ড্রামা যাদের পছন্দ তারা দেখে ফেলতে পারেন এটি নেটফ্লিক্স, ‘kissasian. com’ এবং ‘dramacool. com’ এ।
সুপ্রিয় পাঠক পোস্টটি পড়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এরপর কোন বিষয় নিয়ে জানতে চান তা আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তীতে সে বিষয়ে তথ্য নিয়ে হাজির হব। আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অন্যদের জানার সুযোগ করে দিন ।
✍ (প্রিয়জানালা)






![F9 - Official Trailer [HD] :: The Fast Saga Trailer:: John Cena have been cast in undisclosed roles!! 7 F9 - Official Trailer [HD] :: The Fast Saga Trailer:: John Cena have been cast in undisclosed roles!!](https://priyojanala.com/wp-content/uploads/2023/05/PriyoJanala-390x220.png)